Hi

০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ও সহজ ঋণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, দেশি ও বিদেশি শিক্ষকদের সমন্বয়ে এসব ভাষা শিক্ষা কেন্দ্র গড়ে তুলতে হবে। এর মূল উদ্দেশ্য হলো বেকার যুবক-যুবতীদের বিভিন্ন দেশের ভাষা শেখার সুযোগ করে দেওয়া, যাতে তারা বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে আরও বেশি যোগ্য হয়ে উঠতে পারে।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই। সেখানে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দ্রুত সৃষ্টির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রবাসী কর্মীদের সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিদেশে যাওয়ার জন্য কাউকে যেন আর সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়। এজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদানের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজীকরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া উন্নত বিশ্বের বিমানবন্দরগুলোর আদলে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এই সেবা নিশ্চিত করতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক হয়।

ক্যাম্প অফিস: ১১/৫ কলাবাগান, ঢাকা, ১২০৫ ইমেইল: info@.com Phone: +88 01715 800 701

ববস্থাপনা সম্পাদক: মোস্তাফিজুর রহমান মোস্তফা মাল্টিমিডিয়া সম্পাদক: মোহাম্মদ সাগর

জনপ্রিয়

প্রেসিডেন্ট নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ও সহজ ঋণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ১০:১৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬