বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির এক বৈঠকে প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক হয়।
প্রধানমন্ত্রী জানান, দেশের বেকার তরুণ-তরুণীদের বিদেশে চাকরির উপযোগী করে তুলতে দেশি ও বিদেশি শিক্ষকদের সমন্বয়ে এসব ভাষা প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হবে। এর মাধ্যমে কর্মপ্রত্যাশীরা বিভিন্ন দেশের ভাষা শিখে বিদেশে কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচন করতে পারবে।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সভায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ দ্রুত তৈরির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী।
বৈঠকে বিদেশে কর্মসংস্থানে আগ্রহী ব্যক্তিদের আর্থিক সংকট দূর করতেও বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, যাতে কাউকে বিদেশে চাকরির উদ্দেশ্যে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়। এজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদানের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজীকরণের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক।
দেশের প্রধান তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে সেবার মানোন্নয়নেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা), শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (চট্টগ্রাম) এবং এমএজি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর (সিলেট)। উন্নত বিশ্বের বিমানবন্দরগুলোর মতো এই তিন বিমানবন্দরের টার্মিনালে দ্রুত ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর জন্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেন। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য নতুন নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে সরকারের কার্যক্রম চলমান রয়েছে। মালয়েশিয়ায় সাম্প্রতিক সময়ে নথি জালিয়াতি ও অভিবাসন সংক্রান্ত বিভিন্ন ঘটনায় বাংলাদেশিদের আটকের প্রেক্ষাপটে সরকার বৈদেশিক কর্মসংস্থান খাতকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নিয়েছে। মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা।