Hi

০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধীদের কর্মসংস্থানে বেসরকারি খাতকে যুক্ত করছে কাতার: ২০২৮ সালের সামিটকে ঘিরে বিশেষ উদ্যোগ

কাতারের শ্রমবাজারে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন বৃদ্ধি এবং দেশের টেকসই উন্নয়নে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে কাতার চেম্বার। সংস্থাটির চেয়ারম্যান শেখ খলিফা বিন জসিম আল-থানি জানিয়েছেন, দোহায় অনুষ্ঠিতব্য ‘চতুর্থ গ্লোবাল ডিসএবিলিটি সামিট ২০২৮’ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তিনি মনে করেন, এই বৈশ্বিক সম্মেলন আয়োজন সবার জন্য সমান সুযোগ তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে কাতারের নেতৃত্বশীল অবস্থানকে নতুনভাবে তুলে ধরবে।

শেখ খলিফা বিন জসিম আল-থানি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের সমাজে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কাতার সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, কাতার সরকার বর্তমানে কেবল সহানুভূতি বা আর্থিক সহায়তার গণ্ডি পেরিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, পুনর্বাসন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে সরাসরি কর্মসংস্থানে সম্পৃক্ত করার ওপর জোর দিচ্ছে। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে জাতীয় পর্যায়ের সকল বাধা দূর করে তাদের অর্থপূর্ণ মানবসম্পদে রূপান্তরিত করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে বেসরকারি খাতকে অন্যতম প্রধান অংশীদার হিসেবে চিহ্নিত করেছে কাতার চেম্বার। সংস্থাটি কেবল সাধারণ নিয়োগ প্রদানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে একটি পূর্ণাঙ্গ সুগম ও মানসম্মত কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে চেম্বার তিনটি বিশেষ কৌশলের ওপর গুরুত্ব আরোপ করেছে। এর মধ্যে রয়েছে শারীরিক বা মানসিক চ্যালেঞ্জ থাকা ব্যক্তিদের জন্য ধারাবাহিক ভোকেশনাল প্রশিক্ষণ ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা এবং ‘প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য স্বেচ্ছাসেবী উদ্যোগ’-এর মাধ্যমে সামাজিক সংস্থা ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে শক্তিশালী সংযোগ স্থাপন করা।

এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরিতে উদ্বুদ্ধ করা এবং কোনো বৈষম্য ছাড়া যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত পদে নিয়োগ বিধানে উৎসাহিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। কাতার চেম্বারের এই বাস্তবমুখী পরিকল্পনা প্রতিবন্ধী নাগরিকদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি ‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’-এর সামাজিক ও মানব উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

বংশালে হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

প্রতিবন্ধীদের কর্মসংস্থানে বেসরকারি খাতকে যুক্ত করছে কাতার: ২০২৮ সালের সামিটকে ঘিরে বিশেষ উদ্যোগ

আপডেট : ০৭:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬