বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে মোট ১৭ জন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ। বদলি হওয়া ১৪ জন কর্মকর্তার মধ্যে রয়েছেন দুইজন ডিআইজি, ২ জন অতিরিক্ত ডিআইজি এবং ১১ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা। এছাড়া একজন পুলিশ সুপার ও দুজন অতিরিক্ত পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে সংযুক্ত করা হয়েছে।
বদলি ও সংযুক্তির বিস্তারিত
- পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
- রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম কমিশনার এবং পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
- এপিবিএনের পুলিশ সুপার শাহাদাত হোসেনকে পিবিআইতে, মোহাম্মদ নাজমুল আলমকে ডিএমপিতে, এসবির পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে পিবিআইতে, আরএমপির উপকমিশনার আবদুর রহমানকে পিবিআইতে, পিবিআইয়ের পুলিশ সুপার জাফর হোসেনকে সিআইডিতে, পিবিআইয়ের পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গাজীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
- গাজীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামানকে সিআইডিতে, পিবিআইয়ের পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে এবং ডিএমপির উপকমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ অধিদপ্তরের (টিআর) পদে বদলি করা হয়েছে।
- নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আমীন ও এসবির অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে। এছাড়া সিলেট মহানগর পুলিশের উপকমিশনার রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রিপোর্টার নাম: 
























