তিন জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার
নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে তাদের নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন। একইসঙ্গে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও প্রত্যাহার করা হয়েছে।প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার কথা জানানো হয়েছে। তবে কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে তাদের নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন। একইসঙ্গে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও প্রত্যাহার করা হয়েছে।
প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার কথা জানানো হয়েছে। তবে কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।