Hi

০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান

ইরান ও কাতারের মধ্যকার সাম্প্রতিক ‘বেদনাদায়ক ঘটনাগুলো’ পেছনে ফেলে আবারও দ্বিপক্ষীয় সহযোগিতা স্বাভাবিক করার ওপর জোর দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করেন যে, ইরান তার জনগণের আইনগত অধিকারের বাইরে বাড়তি কিছু প্রত্যাশা করে না এবং কোনো ধরনের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না। তিনি উল্লেখ করেন, অতীতে ইরান ও কাতার বেশ কিছু যৌথ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করেছিল। তবে যুদ্ধের কারণে সেসব চুক্তি বাস্তবায়ন বাধাগ্রস্ত হওয়ায় দুই দেশের সম্পর্কের স্বাভাবিক গতিপথ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৈঠকে পেজেশকিয়ান আরও অভিযোগ করেন, মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা ও সুসম্পর্ক গড়ে উঠুক—এটি ইসরাইল কখনোই চায় না। তিনি আশা প্রকাশ করেন, বর্তমানের কঠিন পরিস্থিতি ও উত্তেজনা কাটিয়ে দুই দেশ আবারও পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের পথে এগিয়ে যেতে সক্ষম হবে। আনাদোলু এজেন্সির মাধ্যমে ইরানের সংবাদমাধ্যম তাসনিমের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জনপ্রিয়

৯০ বছর আগের লংমার্চ কীভাবে আজও বদলে দিচ্ছে চীনকে

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান

আপডেট : ০৫:৩২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬