আপডেট :
০৪:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
১
জন দেখেছে
প্রধানমন্ত্রীর জাপান সফরে বেশ কয়েকটি সমঝোতার সম্ভাবনা
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে। আগামী ২৬ অক্টোবর শুরু হতে যাওয়া এই সফরে বাণিজ্য, কৃষি, মৎস্যসম্পদ, দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদ বৃদ্ধি এবং বেসরকারি বিমান পরিবহনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সমঝোতা বা সহযোগিতা স্মারক ঘোষণার জোর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ তথ্য নিশ্চিত করেছেন।উচ্চপর্যায়ের এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মন্ত্রিসভার একাধিক জ্যেষ্ঠ সদস্য ও প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকছেন। তাঁদের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী মোক্তাদির চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্যতম।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে। আগামী ২৬ অক্টোবর শুরু হতে যাওয়া এই সফরে বাণিজ্য, কৃষি, মৎস্যসম্পদ, দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদ বৃদ্ধি এবং বেসরকারি বিমান পরিবহনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সমঝোতা বা সহযোগিতা স্মারক ঘোষণার জোর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ তথ্য নিশ্চিত করেছেন।
উচ্চপর্যায়ের এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মন্ত্রিসভার একাধিক জ্যেষ্ঠ সদস্য ও প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকছেন। তাঁদের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী মোক্তাদির চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্যতম।