টয়োটা ব্র্যান্ডের স্বকীয়তা, সুনাম এবং এর যথাযথ উপস্থাপন নিশ্চিত করতে ট্রেডমার্ক, লোগো ও অন্যান্য ব্র্যান্ড উপকরণ ব্যবহারের ক্ষেত্রে কঠোর নির্দেশনা দিয়েছে টয়োটা বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেকোনো ধরনের প্রচারণামূলক কাজে টয়োটার ব্র্যান্ড সম্পদ ব্যবহারের আগে তাদের কাছ থেকে পূর্বানুমোদন নেওয়া এখন থেকে বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিজ্ঞাপন, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, প্রিন্টেড সামগ্রী, সাইনেজ কিংবা মার্চেন্ডাইজের মতো যেকোনো ক্ষেত্রে অনুমোদনহীনভাবে টয়োটার লোগো বা ট্রেডমার্ক ব্যবহার করা হলে তা ব্র্যান্ডের পরিচিতি ও প্রতিনিধিত্ব নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং ব্র্যান্ডের সামঞ্জস্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত অনুমোদনপ্রক্রিয়া অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
টয়োটা বাংলাদেশ লিমিটেড তাদের গ্রাহক, ব্যবসায়িক অংশীদার এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে। ব্র্যান্ড ব্যবহারের অনুমতি গ্রহণ বা এ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্রতিষ্ঠানটির লিগ্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিভাগের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে। মূলত ব্র্যান্ডের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই এই নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রিপোর্টার নাম: 
























