Hi

০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন নোভাক জোকোভিচ

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি

  • পে-স্কেল: মন্ত্রিসভায় উঠছে নতুন পে-স্কেল, ৩০ শতাংশ দিয়ে শুরু হয়ে চার ধাপে বেতন বাড়বে।
  • সার সংকট: সারের অভাবে চালের দাম ১০ শতাংশ বাড়লে ১৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হবে।
  • আন্তর্জাতিক সংঘাত: ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি।
  • বিদেশি ঋণ: জুলাই মাসে বাংলাদেশ যে পরিমাণ বিদেশি ঋণ পেয়েছে, তার প্রায় তিন গুণ পরিশোধ করেছে।
  • ইরান পরিস্থিতি: ইরানের খার্গ দ্বীপ গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প।

ইউএস ওপেনের মঞ্চে সময়ের নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলেন নোভাক জোকোভিচ। একসময় যিনি গ্র্যান্ড স্ল্যামের কোর্টে প্রতিপক্ষকে নিয়মিত পরাস্ত করতেন, সেই কিংবদন্তি এবার টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন। শারীরিক অসুস্থতা, বমি এবং পেশির টানের সঙ্গে লড়াই করেও শেষ রক্ষা হয়নি তার।

রোববার আর্জেন্টিনার ৪৮ নম্বর বাছাই মারিয়ানো নাভোনের কাছে পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে ক্যারিয়ারের অন্যতম হতাশাজনক ইউএস ওপেন শুরু করলেন সার্বিয়ান এই তারকা। নাভোনে ৭-৬ (৭-৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ গেমে জোকোভিচকে পরাজিত করেন। এই পরাজয়ের ফলে জোকোভিচের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন আপাতত থমকে গেল। একই সঙ্গে ভেঙে গেল গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে টানা ৭৮ ম্যাচ জয়ের অবিশ্বাস্য রেকর্ডও।

২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পল গোল্ডস্টেইনের কাছে হারের পর থেকে কোনো গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে আর হারেননি জোকোভিচ। প্রায় ২০ বছর পর সেই ধারায় ছেদ পড়ল ইউএস ওপেনের নীল কোর্টে। শুরু থেকেই অবশ্য জোকোভিচকে স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। ম্যাচের একপর্যায়ে কোর্টেই তাকে বমি করতে দেখা যায় এবং শেষ দিকে পেশিতে টান ধরায় তার নড়াচড়াও কঠিন হয়ে পড়েছিল।

শারীরিক সমস্যা সত্ত্বেও তৃতীয় সেটে অভিজ্ঞতার ঝলক দেখিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা। চতুর্থ সেটে ২-১ গেমে এগিয়ে যাওয়ার সময় যেন পুরোনো জোকোভিচকেই দেখা যাচ্ছিল। ব্যাকহ্যান্ডে দুর্দান্ত এক ক্রসকোর্ট শটে নাভোনের সার্ভিস ভেঙে লিড নেন তিনি। তবে সেখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। পরের পাঁচ গেমের একটিও জিততে পারেননি জোকোভিচ। ৫-২ গেমে এগিয়ে গিয়ে নাভোনে দুই ব্রেক পয়েন্টও দারুণভাবে সামলে নেন। এরপর পুনরায় জোকোভিচের সার্ভিস ভেঙে চতুর্থ সেট ৬-২ ব্যবধানে জিতে ম্যাচ নিয়ে যান নির্ধারক পঞ্চম সেটে।

পঞ্চম সেট শুরুর আগে মেডিকেল টাইম-আউট নিয়ে মেরুদণ্ডে ম্যাসাজ ও ওষুধ নিলেও পরিস্থিতির উন্নতি হয়নি। শেষ সেটে শুরুতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যান নাভোনে। নিজের সার্ভিসে প্রায় নিখুঁত পারফরম্যান্স দেখিয়ে শেষ পর্যন্ত মাত্র এক পয়েন্ট হারিয়েই ম্যাচটি নিজের করে নেন আর্জেন্টাইন এই খেলোয়াড়।

জনপ্রিয়

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবাল

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন নোভাক জোকোভিচ

আপডেট : ১১:২৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬