Hi

০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

  • মোঃ আরশ রহমান
  • আপডেট : ০৪:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ১২৬ জন দেখেছে

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। দেশের শিক্ষা খাতের প্রসারে এবং প্রশাসনিক দক্ষতায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ এক যোগ্য অভিভাবককে হারালো।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে স্মৃতি চারণ করে আমিনুল হক বলেন: শ্রদ্ধেয় হাফিজ উদ্দিন আহমদ শুধু একজন সফল রাজনীতিবিদ ও সংসদ অভিভাবকই নন, তিনি ছিলেন আমাদের দেশের ফুটবলাঙ্গনের এক কিংবদন্তি। একজন সাবেক তুখোড় ফুটবলার হিসেবে মাঠে তিনি যেমন নেতৃত্ব দিয়েছেন, তাঁর সহধর্মিণী হিসেবে দিলারা হাফিজ প্রতিটি চড়াই-উতরাইয়ে তাঁকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। এই শোকাবহ মুহূর্তে আমি তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

আপডেট : ০৪:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬