নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন শনিবার সকালে পাবনার নগরবাড়ি আধুনিক নদী বন্দর উদ্বোধন শেষে বললেন, “চিন্তা ভাবনা করে আপনারা ভোট দেবেন। সতের বছরে অনেকেই ভোট দিতে পারেননি, অনেক বাক্স দেখেননি। সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। ভোটকেন্দ্রে যেতে হবে। যাতে বিশৃঙ্খলা না হয় সেই বিষয় সরকার নিশ্চিত করবে।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “নগরবাড়ি আধুনিক নদী বন্দরের সুফল ইতোমধ্যে এখানকার ব্যবসায়ীরা পেতে শুরু করেছে। ভবিষ্যতে আরও সুযোগ হলে এখানে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ব্যবস্থা করা হবে। সেটিও আমরা পরিকল্পনায় রেখেছি। এছাড়া আমরা চারটা ড্রেজার মেশিন পেয়েছি। নাব্যতা সংকট নিরসনের জন্য একটি এখানে দেওয়া হচ্ছে। সবমিলিয়ে মাঝারি আধুনিক একটি পোর্ট হিসেবে এটিকে গড়ার চিন্তাভাবনা রয়েছে।
‘যাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগে তারা বলেন আমরা বিদেশিদের চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছি। কিভাবে দিয়ে দিচ্ছি? গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরে বিদেশি কোম্পানি নাই? বিশ্বের অনেক দেশেই বন্দর বিদেশি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এক্ষেত্রে তারা আরও বেশি লাভবান হচ্ছেন। আমাদের চট্টগ্রাম বন্দরটি এখনো ওরকম মডার্ন নয়। মডার্নাইজেশন করতে গেলে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন। তাছাড়া কার্যক্রম ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে না’-উল্লেখ করেন তিনি।
নিজস্ব প্রতিনিধি 






















