Hi

১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে বন্দরে এলো গমের জাহাজ

  • মীর আলাউদ্দিন
  • আপডেট : ১১:৫৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৯৫ জন দেখেছে

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানি শুরু হয়েছে। ‘এমভি নোর্স স্ট্রাইড’ নামের একটি জাহাজ ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে শনিবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে জানানো হয়, বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এ গম আমদানি করা হচ্ছে। এটি সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে প্রথম আমদানি।

চুক্তি অনুযায়ী মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হবে। খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র গমের নমুনা পরীক্ষার কাজ শুরু করেছে। কেন্দ্রের উপপরিচালক ড. মুহাম্মদ শাহ আলম জানান, মান সন্তোষজনক থাকলে দ্রুত খালাসের অনুমতি দেওয়া হবে। জাহাজটির স্থানীয় প্রতিনিধি সেভেন সীজ লিমিটেডের প্রধান নির্বাহী মো. আলী আকবর জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে রোববার বিকেলে গম খালাসের কাজ শুরু হবে।

মোট চালানের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৮০ লাখ টন গমের চাহিদা থাকলেও উৎপাদন হয় মাত্র ১১ লাখ টন। বাকিটা আমদানির ওপর নির্ভরশীল। এর মধ্যে রাশিয়া থেকে ৫৪ শতাংশ, ইউক্রেন থেকে ১৪ শতাংশ এবং ভারত থেকে কিছু অংশ গম আসে।

মার্কিন প্রশাসনের ৩৫ শতাংশ সম্পূরক শুল্কের প্রভাব সামাল দিতে বাংলাদেশ জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বছরে ৭ লাখ টন গম আমদানির বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী প্রতি টন গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০২ মার্কিন ডলার।

সরকারের আশা, যুক্তরাষ্ট্র থেকে আমদানির ফলে গমের সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং দুই দেশের বাণিজ্য সম্পর্কও নতুন মাত্রা পাবে।

জনপ্রিয়

হাওরাঞ্চলে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে শিক্ষার্থীরা: শিক্ষকসংকটে ব্যাহত পাঠদান

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

যুক্তরাষ্ট্র থেকে বন্দরে এলো গমের জাহাজ

আপডেট : ১১:৫৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫