Hi

০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ-শিক্ষক সংঘর্ষ

রাজধানীর প্রেস ক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে পুলিশে সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত অর্ধশত মাদরাসা শিক্ষক আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা মেডিকেলে আহত শিক্ষকরা জানিয়েছেন, “১৭ দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে অবস্থান ধর্মঘট করছিলেন তারা। আজকে দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। এ সময় পুলিশ সদস্যরা আমাদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে আমাদের প্রায় অর্ধশতাধিক শিক্ষক আহত হন।”

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, প্রেস ক্লাব এলাকা থেকে প্রায় অর্ধশত শিক্ষক আহত হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর বলেন, দুপরের দিকে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের পাশের সচিবালয়ের ব্যরিগেট ভেঙে ভেতরে ঢ়ুকার চেষ্টা করেন।

এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয়

তীব্র দাবদাহে দেশজুড়ে লোডশেডিংয়ের রেকর্ড, জনজীবন বিপর্যস্ত

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পুলিশ-শিক্ষক সংঘর্ষ

আপডেট : ১১:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫