Hi

০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় সাব-রেজিস্ট্রার পদায়ন

সাব-রেজিস্ট্রি অফিসগুলোর দুর্নীতির সিন্ডিকেট ভেঙে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে দেশের ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে ঢাকা জেলায় পদায়নের জন্য মনোনীত করা হয়েছে। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই বদলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

লটারির মাধ্যমে নির্বাচিত এই ১৮ জন কর্মকর্তাকে আগামী সাত দিনের মধ্যে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে পদায়ন দেওয়া হবে। মন্ত্রী আসাদুজ্জামান জানান, লটারি বিজয়ী কর্মকর্তাদের দক্ষতা ও কাজের চাপের সক্ষমতা যাচাইয়ের জন্য প্রথমে সাক্ষাৎকার নেওয়া হবে। এরপরই তাদের পোস্টিং চূড়ান্ত করা হবে। তিনি আরও বলেন, যেসব এলাকাকে জনমনে ‘দুর্নীতির আখড়া’ হিসেবে বিবেচনা করা হয়, সেসব স্থানের সিন্ডিকেট ভাঙতেই এই স্বচ্ছ লটারি পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

আইনমন্ত্রী জানান, শুধু ঢাকা নয়, ভবিষ্যতে যেসব এলাকায় ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে পরিচিত ও দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলোতেও একই প্রক্রিয়ায় পদায়ন আনা হবে। পদায়ন পাওয়া কর্মকর্তাদের কাজের ওপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক বা ২৪ ঘণ্টা নজরদারি থাকবে। সাব-রেজিস্ট্রারদের নিয়োগ নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা দূর করার উদ্দেশ্যেই এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। সেই নেতিবাচক জায়গা থেকে উত্তরণের জন্য কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে সারা দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত রয়েছেন এবং প্রায় ১৩৯টি পদ শূন্য আছে। বাছাইকৃত ১৩১ জন ‘এ’ ক্যাটাগরির কর্মকর্তার তালিকা থেকেই ঢাকার ১৮টি স্টেশনের জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম ও মো. খাদেম উল কায়েস এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ঢাকায় সাব-রেজিস্ট্রার পদায়ন

আপডেট : ০৬:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬