ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। সম্প্রতি ‘পিয়ার্স মরগ্যান আনসেন্সরড’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দোহায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, যখন কাতার যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করার পাশাপাশি দোহায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নের জন্য কাজ করছিল, ঠিক তখনই ইসরাইল কাতারের ওপর হামলা চালায়।
শেখ মোহাম্মদের মতে, এই হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, এমন কর্মকাণ্ডের ফলে আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন ও বিপজ্জনক নজির সৃষ্টি হচ্ছে, যেখানে সরাসরি মধ্যস্থতাকারী দেশের ওপর হামলা চালানো হয়েছে—যা ইতিহাসের কোনো যুদ্ধেই কখনো দেখা যায়নি। মধ্যস্থতার দায়িত্বে থাকা একটি দেশের ওপর এমন আক্রমণ কেবল চলমান কূটনৈতিক প্রচেষ্টাকেই বাধাগ্রস্ত করে না, বরং ভবিষ্যতে সংঘাত নিরসনের যেকোনো উদ্যোগের ওপরও দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেন কাতারের এই প্রধানমন্ত্রী।
রিপোর্টার নাম: 

























