Hi

১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ জন দেখেছে

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে আমদানিকৃত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো থেকে খালাস শুরু হয়েছে। এর ফলে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এলএনজি স্থানান্তর প্রক্রিয়ায় বিঘ্ন ঘটেছিল। প্রতিকূল পরিস্থিতির কারণে ওই সময় গ্যাস সরবরাহ সাময়িকভাবে হ্রাস পেয়েছিল। পেট্রোবাংলা তখন জানিয়েছিল, বঙ্গোপসাগরের আবহাওয়ার উন্নতি হওয়া মাত্রই দ্রুত এলএনজি খালাস প্রক্রিয়া শুরু করা হবে। বর্তমান পরিস্থিতির উন্নতির ফলে বিদ্যুৎ ও শিল্পসহ অন্যান্য খাতে গ্যাস সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

জনপ্রিয়

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

আপডেট : ০৮:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬