Hi

০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ২,৬৫০ ইয়াবাসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:০৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ জন দেখেছে

চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় ঢাকা থেকে আসা একটি বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এবং ঢাকা হেডকোয়ার্টারের একটি বিশেষ যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী ‘পূর্বাশা পরিবহন’-এর একটি বাস শহরের বাস টার্মিনাল এলাকায় থামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে দেলোয়ার হোসেনের কাছে থাকা ২ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের ঘটনায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া (উত্তরপাড়া) গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। অভিযানের নেতৃত্বে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম এবং ঢাকা হেডকোয়ার্টারের সহকারী পরিচালক মাহামুদ হাসান সাদিক।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ২ হাজার ৬৫০ পিস।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

চুয়াডাঙ্গায় ২,৬৫০ ইয়াবাসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৭:০৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬