Hi

০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত দম্পতি

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০১:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ জন দেখেছে

বগুড়ার শিবগঞ্জে এক পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে বহনকারী একটি গাড়ি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ও তার স্ত্রী নাজমা আরা বারী আহত হয়েছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, ঢাকা থেকে জয়পুরহাটের কালাই উপজেলায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় কিচক ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ এক পথচারী নারী গাড়ির সামনে চলে এলে চালক তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি রাস্তার পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়ভাবে প্রতিমন্ত্রী, তার স্ত্রী এবং সঙ্গে থাকা বডিগার্ডকে উদ্ধার করা হয়। তাদের প্রথমে কালাইয়ে প্রতিমন্ত্রীর নিজস্ব বাসভবনে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, এই দুর্ঘটনায় পথচারী ফিরোজা বেগমও (৫৫) আহত হয়েছেন। তিনি শিবগঞ্জের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রতিমন্ত্রী ও তার স্ত্রী বর্তমানে আশঙ্কামুক্ত এবং তাদের সামান্য আঘাত লেগেছে। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার বিষয়ে আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: নেপালের সেই বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার। প্রতিবেদনে যোগ করা তথ্য: মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ। প্রতিবেদনে যোগ করা তথ্য: দ্বিতীয় যমুনা ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি স্বাক্ষর। প্রতিবেদনে যোগ করা তথ্য: দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী। প্রতিবেদনে যোগ করা তথ্য: মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ আসামির মামলার রায় আগামী সপ্তাহে। প্রতিবেদনে যোগ করা তথ্য: ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা।

জনপ্রিয়

যুক্তরাজ্যে ট্রাকভর্তি ৪০ হাজার লিটার বিয়ার সম্পদ সংক্রান্ত ঘটনায়, উদ্ধারে তৎপর পুলিশ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বগুড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত দম্পতি

আপডেট : ০১:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬