Hi

০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এ র‍্যালির আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শামিম রেজা (অর্ণব)। তাঁর উপস্থিতিতে র‍্যালির উদ্বোধন করা হয়। পরে র‍্যালিটি শার্শা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবক দলের ভূমিকার কথা তুলে ধরেন। র‍্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। র‍্যালি শেষে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হোসেন রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শামিম হোসেন আশা এবং বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদুল ইসলাম শহিদ।
এ ছাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের অধিকার আদায় এবং জনকল্যাণে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
জনপ্রিয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

আপডেট : ১১:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬