Hi

০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৪:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৪ জন দেখেছে

সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এই অনুচ্ছেদ সংশোধন করা হবে এবং সংশোধিত বিধান অনুযায়ীই ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে বিরোধী দলের প্রার্থীও অংশ নিয়েছেন, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে দেশের জনগণ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার প্রতিফলন দেখতে পাবে।

সংবিধান সংশোধন প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বিষয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল যোগ দেয়নি। তবে সরকার ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়ার মধ্যেই রেখেছে এবং ভবিষ্যতে তা বাস্তবায়ন করা হবে। বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়। এই বিধানটি নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক চলে আসছে, যা প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে।

জনপ্রিয়

চট্টগ্রামে জুয়েলারি থেকে ১০০ ভরি স্বর্ণ গায়েব: কর্মচারীসহ গ্রেপ্তার ৬

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আপডেট : ০৪:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬