Hi

০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হলফনামা জালিয়াতির অভিযোগ: নোয়াখালী-৬ আসনের এমপি হান্নান মাসউদের পদ শূন্যের রিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দাখিল করা হয়।

রিটকারীর আইনজীবী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনের সময় দাখিল করা হলফনামায় জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন এই রিট আবেদনটি করেছেন।

আইনজীবী আরও জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হবে।

আবেদনে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

জনপ্রিয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

হলফনামা জালিয়াতির অভিযোগ: নোয়াখালী-৬ আসনের এমপি হান্নান মাসউদের পদ শূন্যের রিট

আপডেট : ০২:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬