Hi

০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের আল-কায়েদা বিষয়ক প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি শুনেছি, সেটা (জাতিসংঘের প্রতিবেদন) পড়িনি। ওখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে। আমি না দেখে বলতে পারবো না।’ সরকার প্রতিবেদনটি আমলে নিচ্ছে কি না জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া, পত্রিকা থেকে যতটুকু শুনেছি, ওখানে বলা হয়েছে তারা অনুমান করেছে যে এ রকম হতে পারে। অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।’

এর আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর সরকারের বিভিন্ন খাতের অর্জন তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলব আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরো সময় লাগবে। আমাদের এখন মাত্র ছয় মাস পার হলো। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৮০ দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে, ইনিশিয়েটেড অনেক কর্মসূচি প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটি সংকটময় মুহূর্ত খুব সফলতার সাথে মোকাবেলা করেছি।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জাতিসংঘের আল-কায়েদা বিষয়ক প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৫:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬