Hi

০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে হত্যাচেষ্টা মামলায় কারাগারে বিএনপির দুই নেতা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৫:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১০ জন দেখেছে

কুমিল্লার দাউদকান্দিতে একটি হত্যাচেষ্টা মামলায় দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন তারা। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মো. ফরহাদ রায়হান ভূঁইয়া তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাবন্দি আসামিরা হলেন দাউদকান্দির ১৪ নম্বর গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান প্রধান এবং ইউনিয়ন শ্রমিক দলনেতা মো. সোহেল মিয়া ওরফে মো. হোসেন।

আদালত সূত্রে জানা যায়, গোয়ালমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়েছিল। ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই মো. শাহাদাত হোসেন তালুকদার বাদী হয়ে ২০২৫ সালের ৪ জুলাই দাউদকান্দি মডেল থানায় মামলাটি করেন। এতে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছিল।

মামলার ১ ও ২ নম্বর আসামি মিজানুর রহমান প্রধান ও সোহেল মিয়া গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ার পর নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে তারা দীর্ঘদিন পলাতক ছিলেন বলে জানা গেছে।

শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রাসেল আহমেদ (রাফি) আদালতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় গুরুতর অভিযোগের বিষয়টি উপস্থাপন করেন। পাশাপাশি হাইকোর্টের আদেশ অমান্য করে পলাতক থাকার বিষয়টিও আদালতের নজরে আনেন তিনি। সব তথ্য পর্যালোচনা করে বিচারক আসামিদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

সংসদ সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ড. ওসমান ফারুক

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

দাউদকান্দিতে হত্যাচেষ্টা মামলায় কারাগারে বিএনপির দুই নেতা

আপডেট : ০৫:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬