ঝালকাঠি সরকারি কলেজ মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটিতে প্রধান আলোচক হিসেবে যোগ দেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুর।
দেশীয় সাংস্কৃতিক সংসদ ঝালকাঠি জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির জেলা সভাপতি অধ্যক্ষ ফরিদুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের পরিচালক আযাদ আলাউদ্দিন এবং বরিশাল জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম সাইফী।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
রিপোর্টার নাম: 























