জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘোষণা করেছেন যে, এখন থেকে অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘রাইটস অব প্রাইভেট ডিফেন্স’ বা আত্মরক্ষার অধিকারের আলোকে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে পারবে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে সংসদ অধিবেশনে তিনি এই কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের দ্বারা আক্রান্ত হলেও তারা মানবাধিকার লঙ্ঘিত হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে জড়ায়নি। তিনি বলেন, ‘আমাদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। তবে সরকার দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসবে না।’
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার আমলে গুম, ক্রসফায়ার বা আয়নাঘরের মতো ঘটনা নেই। অজ্ঞাত লাশ হিসেবে কাউকে কোথাও ভেসে উঠতে হয় না। তবুও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অস্থিরতা ও নাশকতা সৃষ্টিকারীদের সকল চক্রান্ত মানবাধিকারের সীমানার মধ্য থেকেই নস্যাৎ করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টার নাম: 

























