Hi

০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসককে নিরাপত্তা ঘটনায় ও ডাকাতির অভিযোগে গ্রেপ্তার মালয়ালম তারকা

ভারতের কেরালা রাজ্যের কোচি পুলিশ মালয়ালম চলচ্চিত্রের অভিনেতা বিবিন পেরুমপল্লি এবং অভিনেত্রী অতুল্য চন্দ্রকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, কোচির ভিট্টিলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এক চিকিৎসককে আটকে রেখে মারধর এবং তার কাছ থেকে ৩ লাখ ২৫ হাজার রুপি মূল্যের মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী লুট করা হয়েছে। বৃহস্পতিবার এই গ্রেপ্তারের ঘটনার সময় তাদের সঙ্গে আরও একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ২ নভেম্বর। ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত অভিনেতা রাসেল।

৪১ বছর বয়সী ভুক্তভোগী চিকিৎসক জানিয়েছেন, অতুল্য চন্দ্র তাকে ফোন করে তার এক আত্মীয় অসুস্থ বলে জরুরি চিকিৎসার জন্য ডেকে পাঠান। আগে থেকে পরিচিত হওয়ায় চিকিৎসক অ্যাপার্টমেন্টে পৌঁছালে সেখানে প্রায় ১২ জনকে দেখতে পান। অভিযোগ রয়েছে, অ্যাপার্টমেন্টে ঢোকার পরই উপস্থিত ব্যক্তিরা তাকে ঘিরে ফেলে এবং মাদক ব্যবহার করে ওই নারীর সঙ্গে অসদাচরণ করেছেন বলে মিথ্যে অভিযোগ তোলেন। পরে তাকে সেখানে জিম্মি করে মারধর শুরু করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অ্যাপার্টমেন্টে পৌঁছে তিনি দেখতে পান, সেখানে প্রায় ১২ জন অপেক্ষা করছেন।

চিকিৎসকের ভাষ্যমতে, বিবিন পেরুমপল্লি প্রথমেই তার মুখে আঘাত করেন এবং পরবর্তীতে অন্যদের সঙ্গে মিলে তাকে মারধর অব্যাহত রাখেন। এসময় অতুল্য চন্দ্র তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তার দুটি মুঠোফোন, একটি স্মার্টঘড়ি এবং ওয়্যারলেস ইয়ারফোন কেড়ে নেওয়া হয়, যার সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি। পরে ওই স্থান থেকে বেরিয়ে এসে চিকিৎসক কদাভানথ্রা থানায় মামলা দায়ের করেন।

ঘটনার প্রেক্ষিতে মোট ১২ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার আওতায় বেআইনিভাবে আটকে রাখা, মারধর, অপরাধমূলক ভয় দেখানো এবং ডাকাতির মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। মামলার নথিতে বিবিন পেরুমপল্লিকে ১ নম্বর এবং অতুল্য চন্দ্রকে ৩ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মূল ঘটনার নেপথ্যে প্রকৃত কারণটি এখনো অস্পষ্ট। চিকিৎসককে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলা হয়েছিল কি না, তাসহ বিভিন্ন দিক তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে নারাজ প্রশাসন।

গ্রেপ্তারকৃত বিবিন পেরুমপল্লি একজন অভিনেতা ও প্রযোজক। গত বছর মুক্তি পাওয়া মালয়ালম সুপারহিরো সিনেমা ‘লোকাহ: চ্যাপ্টার ১—চন্দ্র’-তে পুলিশ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। এ ছাড়া ‘সীতা রামম’, ‘কিং অব কোঠা’ ও ‘ররশাচ’-এর মতো পরিচিত সিনেমায় তাকে দেখা গেছে। অন্যদিকে, অতুল্য চন্দ্র মালয়ালমসহ দক্ষিণ ভারতীয় বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ডাইস ইরে’, ‘গানগান্ধর্বন’, ‘ইন্নালে ভারে’ ও ‘উইর’ চলচ্চিত্রগুলো। বর্তমানে পলাতক অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। অন্য অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমেরিকান তরুণী অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের অভিজ্ঞতার গল্প

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

চিকিৎসককে নিরাপত্তা ঘটনায় ও ডাকাতির অভিযোগে গ্রেপ্তার মালয়ালম তারকা

আপডেট : ১২:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬