Hi

০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী মৃত্যুর ঘটনা মামলায় আটক ইকবাল সোবহান চৌধুরী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ০ জন দেখেছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় (মামলা নম্বর ২৩) গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ২৬ আগস্ট দায়ের করা যাত্রাবাড়ী থানার ২৩ নম্বর হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। একই ঘটনায় ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকেও আনা হলেও পরে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। যাত্রাবাড়ী থানার ২৬ আগস্ট ২০২৪ তারিখের একটি হত্যা মামলা দায়ের হয়।

বৈষম্যবিরোধী মৃত্যুর ঘটনা মামলায় আটক ইকবাল সোবহান চৌধুরী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বৈষম্যবিরোধী মৃত্যুর ঘটনা মামলায় আটক ইকবাল সোবহান চৌধুরী

আপডেট : ০৮:০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬