Hi

০১:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, উদ্ধার ৩ লাখ টাকা

সিরাজগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও মাদক কারবারের বিপুল পরিমাণ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার রাতে উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে ৩৩৬ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ লাখ ৬৩ হাজার টাকা এবং একটি রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের উত্তর ডিককুল এলাকার আ. সালমান (৩২), উল্লাপাড়া সদরের ওমর ফারুক (৩৬) এবং বেলকুচির চরচালা গ্রামের বাসিন্দা সজিব আহমেদ (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ার এনায়েতপুর আদর্শগ্রাম ও বেলকুচির চরচালা গ্রামে এই অভিযান চালানো হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের সংবর্ধনা: বাহবা দেওয়ার বাইরেও বাফুফের দায়বদ্ধতা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সিরাজগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, উদ্ধার ৩ লাখ টাকা

আপডেট : ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬