Hi

০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান জানালেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেন

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:৪৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১৭ জন দেখেছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন সিনেটর ক্রিস ভ্যান হলেন।

তিনি স্পষ্ট করে বলেছেন, এ ধরনের সামরিক অভিযানে সরকারি অর্থায়ন বন্ধ করা জরুরি। ‘দ্য লেভার’ পডকাস্টের সাথে কথোপকথনে ভ্যান হলেন জানান, আগামী ১১ ডিসেম্বরের পর ইরান যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য ডেমোক্র্যাটদের নতুন কোনো অর্থ বরাদ্দের প্রস্তাবে সমর্থন দেওয়া মোটেও উচিত হবে না। বর্তমানে কার্যকর সরকারি তহবিলের মেয়াদ ওই দিনই শেষ হতে যাচ্ছে। গত সেপ্টেম্বরে কংগ্রেসে অনুমোদিত সরকারি তহবিলের মেয়াদ ওই দিন শেষ হওয়ার কথা।

যুদ্ধটিকে সরাসরি ‘অবৈধ’ আখ্যা দিয়ে তিনি বলেন, জনগণের করের অর্থ এ ধরনের যুদ্ধে ব্যয় করা গ্রহণযোগ্য নয়। এটি বন্ধ নিশ্চিত করতে হবে। এদিকে, দলীয় সাফল্যের পর সিনেটে ডেমোক্র্যাট নেতা হিসেবে চাক শুমারকে পুনরায় সমর্থন দেওয়ার বিষয়ে এখনো নিজের অবস্থান স্পষ্ট করেননি ভ্যান হলেন। শুমারকে পুনরায় ওই পদে বহাল করার আগে দলের উচ্চাভিলাষী কর্মসূচি বাস্তবায়নে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায়ের ওপর জোর দিচ্ছেন এই সিনেটর।

খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান জানালেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেন

আপডেট : ০৭:৪৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬