Hi

০২:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে দুই দিনব্যাপী সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী সোলার এক্সপো-২০২৬। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই মেলায় প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) প্রথমবারের মতো যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে গতি আনা এবং সৌরবিদ্যুৎ প্রসারে সরকারি নীতিমালা ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্য এবং সচিব পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রদর্শনীতে সরকারি সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, প্রযুক্তি সরবরাহকারী, উদ্যোক্তা এবং আর্থিক প্রতিষ্ঠানের নীতিনির্ধারকরা অংশ নিয়েছেন।

দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে নবায়নযোগ্য জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। এর মধ্যে রয়েছে আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি, সরকারি প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচ ব্যবস্থা এবং দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ বিষয়ক তথ্য। সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধিতে এই মেলা নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আবদুল আল-সাইয়েদ |: বিজয় দাবি করে যা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রাজধানীতে দুই দিনব্যাপী সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১২:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬