Hi

১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদা রহমানের আহ্বান

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:৪৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৪ জন দেখেছে

বাংলাদেশের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের টোকিওতে আয়োজিত একটি স্বাস্থ্যবিষয়ক সেমিনারে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার প্রশংসা করে ডা. জুবাইদা রহমান বাংলাদেশে ফাউন্ডেশনটির কার্যক্রম আরো সম্প্রসারণের আহ্বান জানান। উদীয়মান স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় আরো বেশি সম্পদ ও সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্যও তিনি ফাউন্ডেশনটির প্রতি আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্য খাত, শিক্ষা এবং সামাজিক সুরক্ষাকে অন্যতম প্রধান নীতিগত অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে।

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সরকারি স্বাস্থ্যসেবার মান বাড়ানো, নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সরকারি উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

মানুষের জীবনমান উন্নয়নে কর্মসংস্থানমুখী শিক্ষা ও পরিবারভিত্তিক সামাজিক সহায়তা কর্মসূচিসহ ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

তিনি জানান, স্বাস্থ্যকে নিজের পেশাগত ও ব্যক্তিগত আগ্রহের জায়গা হিসেবে বিবেচনা করে ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ সময় তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বাস্থ্য ও সামাজিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, শিশুদের সুস্থ পরিবেশে বেড়ে ওঠা এবং তাদের সম্ভাবনা বিকশিত করার ক্ষেত্রে উভয় দেশই প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য টেকসই সামাজিক কাঠামো, শক্তিশালী অর্থনীতি এবং মানসম্মত শিক্ষার পাশাপাশি দারিদ্র্য ও সহিংসতা থেকে সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। বিশ্বব্যাপী আন্তঃসংযোগের এই যুগে স্বাস্থ্য কূটনীতি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

মাতৃ ও শিশুস্বাস্থ্যের ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর অবদানের কথাও তিনি তুলে ধরেন।

চিকিৎসক হিসেবে নিজের অভিজ্ঞতার আলোকে তিনি জানান, সঠিক স্বাস্থ্যনীতি প্রণয়ন এবং আধুনিক চিকিৎসাসেবা কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্য সুরক্ষা ও দীর্ঘমেয়াদী টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সব উদ্যোগে বাংলাদেশ সরকার পূর্ণ সমর্থন ও সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান তিনি।

অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা

  • জাপান বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
  • বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
  • সৌদিতে প্রবেশের সুযোগ পাচ্ছেন আকামার মেয়াদ শেষ হওয়া প্রবাসীরা।
  • আইজিপিকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ও ঠাকুরগাঁওয়ে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি।
  • মেট্রোরেলে জায়গা না পেয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
  • জামায়াত আমিরের মন্তব্য ও শীতে কর্মীদের বিএমডব্লিউ উপহার দেওয়ার ঘটনা।
  • নেতানিয়াহু-আইজেনকটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে ইসরাইলের নির্বাচনে।

গুরুত্বপূর্ণ তথ্য

  • আইজিপি ‌‘সহজ-সরল মানুষ’, তবে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী।
  • মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু।
  • আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির।
  • শীতে যাতায়াতের কষ্ট দেখে কর্মীদের বিএমডব্লিউ উপহার দিলেন মালিক।

রপ্তানি পণ্য বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদা রহমানের আহ্বান

আপডেট : ০৯:৪৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬