Hi

১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১০:১৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১০ জন দেখেছে

জাপান সফরের অংশ হিসেবে বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের বিশ্বখ্যাত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল কোম্পানি এটি। বৈঠকে ফাস্ট রিটেইলিংয়ের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগের পরিধি আরও বিস্তৃত করার জন্য ইউনিক্লোকে সরাসরি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে ম্যান-মেড ফাইবার বা কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদনের মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া প্রযুক্তি হস্তান্তর, পণ্যের উদ্ভাবন, উন্নত উৎপাদন কৌশল এবং পরিবেশবান্ধব কারখানা স্থাপনে সহযোগিতার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ আরও সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় জমির ব্যবস্থা, বিনিয়োগ অনুমোদন এবং প্রশাসনিক সব ধরনের জটিলতা নিরসনে সরকার সবরকম সহযোগিতা প্রদান করবে। তিনি ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সুসম্পর্ক ও তাদের আস্থার প্রশংসা করেন। এ ক্ষেত্রে জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনপ্রক্রিয়া সহজীকরণে সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।

উভয় পক্ষ বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা ইপিএ দ্রুত বাস্তবায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাদের মতে, এই চুক্তি স্বাক্ষরিত হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী হবে। এ সময় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। জাপানি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই আলোচনায় অংশ নেন।

রপ্তানি পণ্য বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট : ১০:১৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬