Hi

১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কম্বোডিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে দুই চুক্তি স্বাক্ষরিত

কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কম্বোডিয়া ও ক্রোয়েশিয়া নতুন দুটি চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তিগুলো স্বাক্ষরিত হয় বলে পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

চুক্তিতে স্বাক্ষর করেছেন কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন এবং দেশটিতে সফররত ক্রোয়েশিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী গোরদান গ্রলিচ রাদমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে দুই দেশের মন্ত্রীরা দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ঘনিষ্ঠ সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য যে, চলতি বছর কম্বোডিয়া ও ক্রোয়েশিয়া তাদের কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তি উদ্‌যাপন করছে। বৈঠকের আলোচনার সময় গত তিন দশকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র যে আরও বিস্তৃত হয়েছে, তা তুলে ধরেন মন্ত্রীরা। নতুন এই চুক্তিগুলোর ফলে কূটনৈতিক পাসপোর্টধারীদের যাতায়াত প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি কূটনৈতিক প্রশিক্ষণ ও শিক্ষার ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

রক্ষণাবেক্ষণহীন টেংরাগিরি ইকোপার্ক: হারিয়ে যাচ্ছে দুর্লভ হরিণ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কম্বোডিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে দুই চুক্তি স্বাক্ষরিত

আপডেট : ০৮:৪২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬