Hi

০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে রাজকীয় অভ্যর্থনা

ফরাসি কোনো রাষ্ট্রপতির প্রথম ঐতিহাসিক কাতার সফর উপলক্ষে দোহার ঐতিহ্যবাহী লুসাইল প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে দেওয়া হয়েছে রাজকীয় সংবর্ধনা। সেখানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও ফরাসি প্রেসিডেন্টের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই ফরাসি প্রেসিডেন্ট ও তাঁর সফরসঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানান কাতারি আমির।

মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে কাতার ও ফ্রান্সের মধ্যকার দ্বিপক্ষীয় নিরাপত্তা, সামরিক, অর্থনৈতিক এবং যৌথ বিনিয়োগ সংক্রান্ত কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। কাতার আমির মন্তব্য করেন, ফরাসি কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম এই রাষ্ট্রীয় সফর দুই দেশের মধ্যকার সুদীর্ঘ বন্ধুত্ব ও সুদৃঢ় কৌশলী সম্পর্কের অনন্য বহির্প্রকাশ। তিনি আশা ব্যক্ত করেন, এই আলোচনার মাধ্যমে দুদেশের বহুমাত্রিক সম্পর্ক এক নতুন মাত্রায় উন্নীত হবে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ কাতারের আন্তরিক আতিথেয়তার জন্য বিশেষ ধন্যবাদ জানান। তিনি স্পষ্ট করেন, সব খাতে কাতারের সঙ্গে ফ্রান্সের বিদ্যমান যৌথ সহযোগিতার পরিধি বাড়াতে তারা গভীরভাবে প্রতিশ্রুতবদ্ধ। বৈঠকে দুই নেতা বিভিন্ন কৌশলগত বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নিজেদের দৃষ্টিভঙ্গি ও মতামত আদান-প্রদান করেন। তিনি জানান, ফ্রান্স কাতারের সঙ্গে সমস্ত ক্ষেত্রজুড়ে পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরও সুদূরপ্রসারী করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

উচ্চপর্যায়ের এই দ্বিপক্ষীয় আলোচনায় কাতারের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি, উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সৌদ বিন আব্দুর রহমান আল থানি এবং আমিরি দেওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খেলাইফি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে ফরাসি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী মন্ত্রী ক্যাথরিন ভোত্রা এবং ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জাঁ-নোয়েল বারোট।

মূল আলোচনার আগে লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্টকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিক সম্মাননা জানানো হয়। অভ্যর্থনা চলাকালে কাতার ও ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় ঐতিহ্যবাহী কাতারির ‘আরদা’ পরিবেশনা এবং ঘোড়া ও উটের সুসজ্জিত গার্ড অব অনার ম্যাক্রোঁর সম্মানার্থে প্রদর্শন করা হয়।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কাতারের লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে রাজকীয় অভ্যর্থনা

আপডেট : ০৮:২৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬