রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার পদত্যাগের ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল। এই শূন্য আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) ইসির সিনিয়র সচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার (১২ অক্টোবর) ইসির সিনিয়র সচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত তফসিল থেকে বিষয়টি জানা যায়।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। পরদিন ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর এবং প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর। সবশেষে ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রিপোর্টার নাম: 
























