Hi

০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কয়রায় এলপিজি গ্যাসের বাজার তদারকি, দুই ব্যবসায়ীকে জরিমানা

খুলনার কয়রা উপজেলার বাজারে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের বিক্রয়মূল্য ও ব্যবসায়িক পরিস্থিতি পর্যবেক্ষণে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার (১১ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস এই বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানের সময় ট্রেড লাইসেন্স ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সবুজ নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার টাকা এবং সানা ইলেকট্রনিক্সকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সরকারি বিধি অনুযায়ী সব ব্যবসায়ীকে যথাযথ কাগজপত্র ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দিয়েছে প্রশাসন। এ সময় ট্রেড লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় দুটি দোকানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনপ্রিয়

সরকারিভাবে পালিত হবে মোট ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কয়রায় এলপিজি গ্যাসের বাজার তদারকি, দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৭:৪৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬