Hi

০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সার বিতরণে অনিয়ম করলে ডিলারশিপ বাতিল হবে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সার বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ডিলারের রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো প্রভাব বিবেচনা না করেই অনিয়মের সাথে জড়িতদের ডিলারশিপ বাতিল এবং আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে সদর উপজেলার ২০০ জন দুঃস্থ পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী যশোরের স্বাস্থ্য খাতের চলমান উন্নয়ন নিয়ে আলোকপাত করেন। তিনি জানান, আগামী জুন মাস থেকে যশোরে করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে। এছাড়া সরকারি উদ্যোগে যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দেন তিনি, যাতে সাধারণ মানুষ সুলভ মূল্যে চিকিৎসা সেবা পেতে পারেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী যশোরের স্বাস্থ্যসেবা খাতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সার বিতরণে অনিয়ম করলে ডিলারশিপ বাতিল হবে: প্রতিমন্ত্রী

আপডেট : ০৭:০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬