Hi

০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০১:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ জন দেখেছে

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের একটি ব্যক্তিগত অভ্যাসের কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তার স্বামী সাইফ আলি খান। জনপ্রিয় টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে অতিথি হিসেবে এসে দীর্ঘ ১৬ বছর পর নিজেদের সম্পর্কের নানা অগোচরে থাকা তথ্য শেয়ার করেন এই তারকা দম্পতি। সাইফ জানান, রাত ১০টার পর বিছানায় যাওয়ার পর কারিনা আর কারও সঙ্গেই কথা বলতে চান না। তার এ মন্তব্যে হাসিতে ফেটে পড়েন করণ ও সাইফ।

অনুষ্ঠানে সাইফ আলি খান বলেন, বিয়ের পর শুরুর দিকে তিনি কারিনার এই স্বভাব বুঝতে পারেননি। রাত ১০টার পর হঠাৎ কারিনার চুপ হয়ে যাওয়া দেখে সাইফ ভাবতেন, হয়তো কোনো ভুল করেছেন তিনি বা কারিনার মন খারাপ। দীর্ঘ সময় সাইফ এ বিষয়ে কিছুই জানতেন না। পরবর্তীতে কারিনা বিষয়টি পরিষ্কার করেন যে, দিনের ব্যস্ততা শেষে এই সময়টুকু তিনি নিজের একান্ত সময় বা ‘মি টাইম’ হিসেবে রাখতে পছন্দ করেন। সে কখনো আমাকে বিষয়টি বলেনি।’। সঞ্চালক করণ জোহর কারিনার স্বতঃস্ফূর্ত ও বিনোদনপ্রিয় স্বভাব নিয়ে কথা বলছিলেন। এরপর কারিনা জানান, সারাদিনের ব্যস্ততার পর রাতের সময়টুকু তিনি নিজের মতো করে কাটাতে চান।

কারিনা মজা করে বলেন, তিনি মূলত সকালে বেশ প্রাণবন্ত থাকেন এবং তখন সাইফকে বিভিন্ন বিষয়ে গসিপ শোনান। তবে অভিযোগের সুরে অভিনেত্রী জানান, সকালে তার বলা গসিপগুলোতে সাইফ খুব একটা মনোযোগ দেন না। অন্যদিকে, সাইফ জানান যে সকালে কারিনা একটানা কথা বলে যান এবং তিনি কেবল তার থামার অপেক্ষায় থাকেন। ফোনে কথা বলা থেকে শুরু করে নানা বিষয়ে গল্প করা—সবকিছুতেই তার আগ্রহ রয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা জুটি। এর আগে ‘টাশান’ সিনেমার শুটিং চলাকালে তাদের মধ্যে প্রেমের সম্পর্কের সূত্রপাত ঘটে। বর্তমানে তাদের দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে সুখের সংসার তাদের। ব্যক্তিগত জীবনের এমন ছোটখাটো মজার ঘটনা প্রায়ই ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নাভহান

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর

আপডেট : ০১:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬