Hi

০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রণালয় স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৪:৩১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১০ জন দেখেছে

সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক। কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি বৈঠকে উপস্থিত থাকতে না পারায়, সদস্যদের সম্মতিক্রমে কাজী রফিকুল ইসলাম এমপি সভায় সভাপতিত্ব করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মো. শওকতুল ইসলাম, মোসা. ফরিদা ইয়াসমিন, মো. সাইফুল আলম এবং মো. রাশেদুল ইসলাম রাশেদ। আলোচনার মূল বিষয় ছিল ‘পাবলিক প্রকিউরমেন্ট বিল, ২০২৬’। এই বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা, পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করা হয়। বিলটির প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন শেষে তা জাতীয় সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের বিষয়েও কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এদিনের কার্যক্রমে সংসদ সচিবালয়ের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্ম সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

কিশোরগঞ্জে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল যুবশক্তি ব্লাড ডোনেশন

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রণালয় স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ০৪:৩১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬