Hi

১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নেমেছে ১৫.২ ডিগ্রিতে

চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে শীতের আমেজ। ভোরের হালকা কুয়াশা, শিশিরভেজা ঘাস আর হিমেল হাওয়ার পরশ জানান দিচ্ছে শীতের আগমন। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় আবহাওয়া অফিসের সিনিয়র অফিসার আনিস আহমেদ।

তাপমাত্রা কমে যাওয়ায় বিশেষ করে সকাল ও রাতে ঠান্ডার প্রকোপ অনুভূত হচ্ছে। এতে ভোরে কাজে বের হওয়া চা-শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষজন কিছুটা দুর্ভোগে পড়েছেন। দিনের বেলা রোদ থাকলেও ভোরের শীতল হাওয়া শীতের আগমনি বার্তার জানান দিচ্ছে। শীতের আগমনে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, চা-শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের ওপর শীতের প্রভাব পড়তে শুরু করেছে।

শীতের আগমনে শ্রীমঙ্গলের জনজীবনে কিছুটা পরিবর্তন এসেছে। গ্রামাঞ্চলে খেজুরের রস সংগ্রহ এবং ঐতিহ্যবাহী ভাপা পিঠা তৈরির ধুম পড়ে গেছে। সব মিলিয়ে প্রকৃতির রূপবদলের সঙ্গে সঙ্গে শীতকালীন প্রস্তুতির ব্যস্ততাও লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে শ্রীমঙ্গলের প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। অন্যদিকে, শীতকে ঘিরে গ্রামাঞ্চলে খেজুরের রস সংগ্রহ এবং ভাপা পিঠাসহ নানা ধরনের শীতকালীন খাবারের প্রস্তুতিও শুরু হয়েছে।

গোপালগঞ্জে এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শ্রীমঙ্গলে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নেমেছে ১৫.২ ডিগ্রিতে

আপডেট : ১০:০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬