ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং উপজেলা বিভক্তির প্রস্তাব বাতিলের দাবিতে টানা চার ঘণ্টা রেল ও সড়কপথ অবরোধ করেছেন স্থানীয়রা। রোববার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার কোড্ডা রেলকেবিন এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। দীর্ঘ চার ঘণ্টা অচল থাকার পর জেলা প্রশাসক মো. আবু সাঈদ প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা তিন দিনের জন্য অবরোধ তুলে নেন। সাইবার সুরক্ষা আইনের খসড়ায় সংশোধন, তবুও কাটছে না উদ্বেগ। ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ঘণ্টা ধরে রেল ও সড়কপথ অবরোধের পর জেলা প্রশাসকের (ডিসি) আশ্বাসে ৩ দিনের জন্য তা প্রত্যাহার করে নিয়েছেন স্থানীয়দের একটি অংশ।
অবরোধের জেরে ওই দিন রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. রফিকুল ইসলাম জানান, এর ফলে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। বাউবি থেকে প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর স্নাতকোত্তর / মা বলতো ‘লোকে যা খুশি বলুক, লেখাপড়াটা ছাড়বি না’: চৈতি।
ভৈরব রেলওয়ে জংশনে কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, তালশহর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস এবং আখাউড়া রেলওয়ে জংশনে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস আটকে থেকে ভোগান্তিতে পড়ে। বিমানবন্দর, মেট্রোরেল স্টেশনে বিক্রয়কেন্দ্র করতে চায় জেডিপিসি।
রেলপথের পাশাপাশি আন্দোলনকারীরা আখাউড়া স্থলবন্দরগামী গুরুত্বপূর্ণ সড়কটিও অবরোধ করে রাখেন। এতে ভারতগামী যাত্রী এবং পণ্যবাহী যানসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে জনদুর্ভোগ চরমে ওঠে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করে। বিশ্লেষণ / ইরানের স্থলপথে অবরোধ, পিক্যাক্স মাউন্টেনে হামলার শঙ্কা, ৯ নভেম্বর কেন গুরুত্বপূর্ণ।
আন্দোলনকারী ও স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়নের কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করা হয়। গত ৪ জুন এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশিত হলে ইউনিয়নবাসী শুরু থেকেই ক্ষোভ জানিয়ে আসছিলেন।
বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়ার বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসে।
তারা দাবি করেন, জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ এই প্রস্তাবের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও আন্দোলনের সূত্রপাত হয়।
রিপোর্টার নাম: 























