দেশের ব্যাংকিং খাতের সংকট আরও ঘনীভূত হয়েছে।
সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দেশের তফসিলি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ ওই সময়ে ব্যাংকগুলোর মোট বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত পাঁচ বছরের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের এই হার লাগাতারভাবে বাড়ছে, যা জাতীয় অর্থনীতিতে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে। সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে অর্থমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
সংসদ অধিবেশনে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বেসরকারি সাউথইস্ট ব্যাংকের এক কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের শীর্ষ পদে নিয়োগের যোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। তবে অর্থমন্ত্রী দাবি করেন, রাজনৈতিক বিবেচনায় নয়, বরং যোগ্যতার ভিত্তিতেই ব্যাংকগুলোর নীতিনির্ধারণী পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিমা খাতের দুর্নীতি ও অনিয়ম নিয়েও সংসদে আলোচনা হয়েছে। সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, দেশের ৮২টি বিমা কোম্পানির মধ্যে একটি প্রতিষ্ঠান এককভাবে ৩ হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। এ ধরনের দায়বদ্ধতাহীন কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সমস্যাগ্রস্ত আটটি বিমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহকের মোট ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে বলে মন্ত্রী জানান। এক কোম্পানির কাছে আটকে আছে ৩ হাজার কোটি টাকার বিমা দাবি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর: দেশের ৮২টি বিমা কোম্পানির মধ্যে একটি কোম্পানি একাই তিন হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। সমস্যাগ্রস্ত ৮ কোম্পানির বিমাগ্রাহককে বিমা দাবি পরিশোধ: নাজমুন নাহারের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সমস্যাগ্রস্ত আটটি কোম্পানির ২২ হাজার ৩০ জন বিমাগ্রাহককে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে।
প্রবাসীদের কল্যাণ ও আবাসন সংকট নিরসনে সরকারি উদ্যোগের চিত্রও উঠে আসে। বিদেশফেরত কর্মীদের উৎপাদনশীল খাতে বিনিয়োগে উৎসাহিত করতে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে তিন পর্যায়ে মোট ৩ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন ঋণ দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এছাড়া চলতি অর্থবছরের পরিচালন বাজেটে বাঁধ মেরামত ও দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অনুকূলে রয়েছে। বিদেশফেরতদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে: এমরান আহমদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিদেশফেরত প্রবাসীদের উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রতি পর্যায়ে এক হাজার কোটি করে।
তবে এলএনজি টার্মিনাল নির্মাণ নিয়ে বিতর্কের মুখে অর্থমন্ত্রী কৌশলী ছিলেন। জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেন, চীনের একটি কোম্পানিকে তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ দিতে প্রায় ছয় হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় করা হচ্ছে। টার্মিনালের ক্যাপাসিটি চার্জ বৃদ্ধি এবং ১৫ বছর পরও মালিকানা বাংলাদেশের কাছে না পাওয়ার শর্ত নিয়ে তিনি প্রশ্ন তুললেও অর্থমন্ত্রী সরাসরি কোনো উত্তর দেননি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে বড় ধরনের শুদ্ধি অভিযান চালানো হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, বিগত দেড় দশকের প্রকল্প ও চুক্তির শ্বেতপত্র পর্যালোচনার পর ৬১ জন কর্মকর্তা ও কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ জনের চুক্তি বাতিল, ১৭ জনের ইস্তফা গ্রহণ, দুইজনের বিরুদ্ধে তদন্ত এবং দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সাতজনের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে এবং ১৪ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে প্রতারণা রোধে সিম নিবন্ধন যাচাই ও গ্রাহক সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন মন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে সরকার দ্রুত নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে বলেও তিনি সংসদে নিশ্চিত করেন।
রিপোর্টার নাম: 























