Hi

১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইনে মার্কিন আগাম সতর্কীকরণ রাডারে হামলার দাবি ইরানের

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১১:০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৪ জন দেখেছে

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। আজ শুক্রবার প্রকাশিত এই দাবির মাধ্যমে সেপ্টেম্বরের শুরুর পর আবারও কোনো উপসাগরীয় দেশে মার্কিন সামরিক লক্ষবস্তুতে ইরানের আক্রমণের তথ্য সামনে এলো। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আইআরজিসি জানায়, এটি একটি প্রতিশোধমূলক পদক্ষেপ ছিল। মূলত দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে থাকা একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবেই তারা যুক্তরাষ্ট্রের রাডারকে লক্ষ্যবস্তু করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়, যা পরবর্তীতে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। সেই সময় ইরানও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সাম্প্রতিক সময়ে উত্তেজনায় কিছুটা বিরতি চললেও নতুন এই হামলার ঘটনা ঘটল। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেকড় খুঁজছেন নেদারল্যান্ডস প্রবাসী রাজিব ও সেলিনা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বাহরাইনে মার্কিন আগাম সতর্কীকরণ রাডারে হামলার দাবি ইরানের

আপডেট : ১১:০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬