Hi

০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী |: গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশদের মহাসমাবেশে বড় ধরনের বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার থেকেই নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের সঙ্গে প্যারেড গ্রাউন্ডে পৌঁছান। এর আগে সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে আজ শনিবার বেলা পৌনে ১২ টার দিকে তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের এই সমাবেশে যোগ দেন তিনি।

ঘোষণা অনুযায়ী, গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন বর্তমানে সাড়ে সাত হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের বেতন আট হাজার থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সদস্যদের অবসরকালীন আনুতোষিক ভাতা ৫০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং প্রধানদের ক্ষেত্রে ৮০ হাজার থেকে এক লাখ টাকা করা হয়েছে। সদস্যদের পেশাগত যোগাযোগের সুবিধার জন্য প্রতি মাসে ১৫০ টাকা মোবাইল বিল এবং থানায় যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। একইভাবে গ্রাম পুলিশ প্রধানদের যাতায়াত ভাতা ৩০০ থেকে ৬০০ টাকায় উন্নীত করা হয়েছে। পাশাপাশি থানায় যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, সরকার শুধু পদবি পরিবর্তন নয় বরং গ্রাম পুলিশের আর্থিক ও পেশাগত মর্যাদা বৃদ্ধিতে কাজ করছে। এখন থেকে মহল্লাদার ও দফাদার পদবি বদলে যথাক্রমে গ্রাম পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ প্রধান হিসেবে পরিচিত করা হবে। নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়াতে প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। নারী গ্রাম পুলিশদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস কার্যকর করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

কর্মক্ষেত্রে স্বীকৃতি হিসেবে প্রতিটি ইউনিয়নে একটি দীর্ঘ সড়ক গ্রাম পুলিশের নামে নামকরণের উদ্যোগ নিয়েছে সরকার। এই সড়কের দুই পাশে গাছ লাগানো হবে এবং তা বিক্রির অর্থ সংশ্লিষ্ট গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করা হবে। এছাড়া কাজের সুবিধার্থে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে গ্রাম পুলিশদের সাইকেল দেওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন থেকে সাড়ে তিন বছর করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

প্রধানমন্ত্রী |: গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার

আপডেট : ০৪:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬