Hi

০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিটি বিভাগে ক্যানসার চিকিৎসার উদ্যোগ সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৪:৪৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৩ জন দেখেছে

দেশের ক্যানসার চিকিৎসার মানোন্নয়নে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি আধুনিক চিকিৎসা গবেষণায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যেই একটি ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীতে আয়োজিত ‘ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স ২০২৬ (বিবিসি২৬)’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডি (বিএসবিসিএস) এই সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে ক্যানসার চিকিৎসায় মলিকিউলার বায়োলজি প্রযুক্তি বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। বর্তমান চিকিৎসাব্যবস্থাকে আধুনিক ও উন্নত করার লক্ষ্যে সরকার জাতীয় পর্যায়ে মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এছাড়া দেশের ক্যানসার ইনস্টিটিউটগুলোতে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং বিশেষজ্ঞ জনবল তৈরির জন্য দেশে-বিদেশে প্রশিক্ষণের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশে প্রতিবছর স্তন ক্যানসারে উল্লেখযোগ্য সংখ্যক নারীর মৃত্যু হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ক্যানসার মানেই মৃত্যু নয়। স্তন ক্যানসার যদি একদম প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়, তবে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা যায়। এ ধরনের রোগীরা যথাযথ চিকিৎসায় দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হন।

ড. এম এ মুহিত আরও বলেন, গবেষণায় দেখা গেছে, অনেক রোগীই রোগ জটিল পর্যায়ে পৌঁছানোর পর চিকিৎসকের শরণাপন্ন হন। এতে চিকিৎসা কঠিন হয়ে পড়ে এবং ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। তাই রোগ শনাক্তকরণে প্রাথমিক পর্যায়ের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি নির্দিষ্ট বয়সী নারীদের জন্য স্ক্রিনিং কর্মসূচি চালুর ওপর জোর দিয়ে বলেন, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে স্ক্রিনিং চালু করা গেলে রোগের ঝুঁকি ও লক্ষণ দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে, যা জনসচেতনতা তৈরির পাশাপাশি মৃত্যু কমাতে বড় ভূমিকা রাখবে।

কিশোরগঞ্জে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল যুবশক্তি ব্লাড ডোনেশন

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

প্রতিটি বিভাগে ক্যানসার চিকিৎসার উদ্যোগ সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট : ০৪:৪৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬