Hi

০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলনের ষষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ষষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ নভেম্বর বিকেলে মাইজদীর নবাব কনভেনশন হলে সংগঠনটির নোয়াখালী জেলা দক্ষিণের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মাদ ইকবাল হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুহাম্মাদ সাইফুল ইসলাম।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ ভূঁইয়া, সেক্রেটারি হাফেজ কাউছার আহমেদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুদ্দাছির হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মাওলানা ইব্রাহিম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি প্রভাষক মাকসুদুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে যুবসমাজকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে যুবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সংগঠনটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। এছাড়া শ্রমিকদের সব ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথির পরামর্শক্রমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয় এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করানো হয়।

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে ৩ বাংলাদেশির মৃত্যু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলনের ষষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১২:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬