Hi

০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা পাওয়া নেতাদের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে পুলিশ সদস্যরা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:০০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৫ জন দেখেছে

বাংলাদেশ পুলিশ বাহিনীর অভ্যন্তরেই এখন এক গভীর সন্দেহ ও অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। গোয়েন্দা তথ্যে দেখা গেছে, বাহিনীর কিছু সদস্য নিষিদ্ধ ঘোষিত দলের পলাতক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সরকারের বিভিন্ন স্পর্শকাতর তথ্য পাচার করছেন। বিশেষ করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা এবং তা কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা নিয়ে গোয়েন্দারা উদ্বিগ্ন। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে সাম্প্রতিক সময়ে বেশ কিছু পুলিশ কর্মকর্তা ও সদস্যের নাম সামনে এসেছে, যা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। একদিকে যেমন পলাতক নেতারা তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন আবার এসব কর্মকর্তাকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ছক কষছেন। তাদের অনেকেই পদোন্নতি পেয়ে এখন বড় কর্মকর্তা হয়েছেন।

সর্বশেষ এই ধারায় চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে গ্রেপ্তারের আগে অডিও ফাঁস ও নাশকতায় উস্কানির দায়ে প্রত্যাহার করা হয়েছিল। গোয়েন্দাদের কাছে তথ্য আছে যে, আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের একটি অংশ বর্তমান সরকারের অনুগত সেজে কৌশলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে ভেতরে ভেতরে আগের দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন। এখন বিএনপি সরকারের অনুগত সেজে কেউ কেউ ভালো পোস্টিং পেয়েছেন। আওয়ামী লীগের আমলে তারা বিভিন্নভাবে সুবিধা নিয়েছেন।

নিরাপত্তা সংস্থাগুলোর নজরদারিতে থাকা এই পুলিশ কর্মকর্তাদের তালিকার পরিধি বেশ বড়। বিগত ১৫ বছরে নিয়োগপ্রাপ্ত প্রায় ২২ হাজার পুলিশ সদস্যকে বিশেষভাবে পর্যালোচনার আওতায় আনা হয়েছে, যার মধ্যে ১৭ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপ-পরিদর্শক (এসআই) পর্যায়ের সদস্য রয়েছেন। গোয়েন্দা সূত্র জানায়, যারা রাজনৈতিক পরিচয়ে বা সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছিলেন, তাদের অনেকের পারিবারিক রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যও যাচাই করা হচ্ছে। চট্টগ্রাম রেঞ্জের এসপি জাহাঙ্গীর আলমের গ্রেপ্তারের পরই এই নজরদারি প্রক্রিয়া জোরদার করা হয়েছে। অনেকের সন্দেহভাজন কর্মকাণ্ড প্রকাশ্যে এসেছে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের মোবাইল ফোন ফরেনসিক ও গোয়েন্দা পর্যালোচনায় সরকারবিরোধী কানেকশন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের উস্কানি দেওয়ার অকাট্য প্রমাণ মিলছে। অভিযোগ রয়েছে, পলাতক নেতাদের কাছ থেকে অর্থ নিয়ে মাঠপর্যায়ে বিশৃঙ্খলা তৈরির জন্য তারা বিভিন্ন স্তরের নেতাকর্মীদের প্ররোচিত করছেন। পুলিশের নীতিনির্ধারণী মহলের তথ্য অনুযায়ী, যাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করে গ্রেপ্তার করা হচ্ছে।

গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে, আওয়ামী লীগ আমলের দাপুটে সিনিয়র পুলিশ কর্মকর্তারা, যারা গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে গেছেন, তারাই মূলত এই পুরো চক্রটির নেতৃত্ব দিচ্ছেন। মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তাকে তারা বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন এবং অস্থিরতা সৃষ্টির ছক কষছেন। এ ধরনের কর্মকর্তাদের একটি পৃথক তালিকা তৈরি করা হয়েছে। পুলিশ বাহিনীর ভেতরে এই অবিশ্বাস ও সন্দেহের কারণে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে সহকর্মীরা একে অপরকে সন্দেহের চোখে দেখছেন। গোয়েন্দা সংস্থাগুলো তাদের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন হাকিম জেফ্রিস

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নিষেধাজ্ঞা পাওয়া নেতাদের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে পুলিশ সদস্যরা

আপডেট : ০৮:০০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬