Hi

০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:০০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২০ জন দেখেছে

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ৩১) সাইডলাইনে দুই নেতা বৈঠকে মিলিত হন।

বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক গুরুত্ব পায়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে প্রধানমন্ত্রী আনতালিয়া এক্সিবিশন সেন্টারে পৌঁছালে তাকে আয়োজকদের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরুর আগে লিডার্স লাউঞ্জে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এই ঘরোয়া পরিবেশে তিনি বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনা সারেন। স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকরা তাকে স্বাগত জানান।

এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সেখানে তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন এবং পরিবেশ রক্ষায় দেশের নেওয়া বিভিন্ন সৃজনশীল উদ্যোগ সম্পর্কে অবহিত হন। একইদিন সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।

সামরিক বিমানে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় ভারত

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

তুরস্কে চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

আপডেট : ০৬:০০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬