ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর হাজি পাড়া এলাকায় অভিযান চালিয়ে আপন দুই ভাইবোনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৬ নভেম্বর বুধবার রাতে পরিচালিত এই অভিযানে আটককৃতরা হলেন মোসা. বাবলি (২৬) ও মো. রুবেল রানা (৩২)। তাদের বাবা ছোট বাবু এবং মা মোসা. মেরিনা বেগম। পুলিশ জানিয়েছে, তারা নিজেদের চা দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
অভিযানে আসামিদের কাছে ২২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। তল্লাশির সময় আসামি বাবলির চুলের খোপার ভেতর থেকে ইয়াবার চালানটি উদ্ধার করেন ডিবি সদস্যরা। আটক রুবেল রানার বিরুদ্ধে মাদক সংক্রান্ত আরও ১১টি মামলা রয়েছে বলে জানা গেছে। মামলার কার্য্যক্রম প্রক্রিয়াধীন আছে, এছারাও আসামী রুবেলের বিরুদ্ধে মাদক সহ মোট ১১ টি মামলা রয়েছে।
ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেনের নির্দেশনায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও রোড এলাকায় এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার নাম: 
























