Hi

১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালান। হামলার সময় সেখানে ব্যাপক ভাঙচুর ও অস্থিরতা সৃষ্টি করা হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেন একই গোষ্ঠীর সদস্যরা। গত ১৫ নভেম্বর শহরজুড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই আসামিদের ছাড়িয়ে নিতেই সন্ধ্যায় নেতাকর্মীরা থানা ঘেরাও করেন। পুলিশের বাধার মুখে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হলে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। শেষ পর্যন্ত পুলিশের পিছু হটার সুযোগ নিয়ে তারা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটায়। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এসময় গ্রেফতার ছাত্রলীগ নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয়।

সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভস্মীভূত হয় এবং পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা মিছিল নিয়ে থানায় প্রবেশ করে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে হেলমেট পরিহিত ব্যক্তিদের দেশীয় অস্ত্র হাতে থানার ভেতরে ভাঙচুর করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ সদস্যরাও হামলার শিকার হন এবং দফায় দফায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

থানা থেকে আসামিদের ছিনিয়ে নেওয়ার পর হামলাকারীরা এস এম জিলানীর বাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হলেও হামলার তীব্রতা ও জনসমাগমের কারণে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। বর্তমানে পুরো বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

গোপালগঞ্জে এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ

আপডেট : ১০:১৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬